এসপির লটারিতে কোনো মেধাবী বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

এসপির লটারিতে কোনো মেধাবী বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

লটারির মাধ্যমে এসপি পদায়নের ক্ষেত্রে কোনো মেধাবী বাদ পড়েননি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, ‘এসপি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ, বি ও সি তিনটি ক্যাটাগরি করা হয়েছে। ৬৪ জেলার এসপির মধ্যে আগের ১৮ জন এসপিকে সরিয়ে নেওয়ায় আগে সেখানে নতুন এসপি পদায়ন হয়েছে। এরপর বাকিদের বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে লটারির মাধ্যমে। সেক্ষেত্রে মেধাবীরা কেউ বাদ পড়েনি।’

তিনি বলেন, ‘সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। সমাজ থেকে দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি, তবে সরকার কমাতে চেষ্টা করে যাচ্ছে। সড়কে চাঁদাবাজি বন্ধ করা যায়নি, কিন্তু কমানোর চেষ্টা করা হচ্ছে।’

এর আগে জাহাঙ্গীর আলম বলেছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও এবং ওসির মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রার্থীরা তাদের পছন্দের কর্মকর্তাকে পদায়ন করতে চান। এক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতে এবার গণমাধ্যমের সবার সামনে লটারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমানে কর্মকর্তারা যেখানেই দায়িত্বে থাকুন না কেনো লটারির মাধ্যমেই তাদের বদলি করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

সরকারের ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ রদবদল অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad