এশিয়া কাপের পর বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

এশিয়া কাপের পর বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
এশিয়া কাপের পর সাদা বলের দুটি সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন অক্টোবরে সাদা বলের দুটি সিরিজ খেলার কথা বাংলাদেশের। বিসিবি সূত্রে জানা গেছে, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এশিয়া কাপের পর দুটি ভিন্ন ফরম্যাটের সিরিজের খসড়া সূচি প্রকাশিত হয়েছে, যদিও অপেক্ষা এবার আনুষ্ঠানিক ঘোষণার। 

মূলত ২০২৪ সালের জুন-জুলাইয়ে দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর কথা থাকলেও আরব আমিরাতের গরম ও ঠাঁসা ক্রিকেট সূচির চিন্তা করে পিছিয়ে দেয়া হয়। এরপর গত জুলাইয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রস্তাব পাঠানো হয় আফগানিস্তান ক্রিকেট বোর্ডে (এসিবি) সিরিজের সূচি চূড়ান্ত করার জন্য। সেই প্রস্তাবে সাড়া দিয়েই আসন্ন অক্টোবরে সিরিজ দুটি আয়োজন করতে যাচ্ছে এসিবি। 

বিসিবির ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যে সিরিজটি শেষ করার পরিকল্পনা এসিবির। খসড়া সূচি অনুযায়ী দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২, ৪ ও ৬ অক্টোবর। দুই দিন বিরতির পর একই মাঠে ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ অক্টোবর। সিরিজের শেষ দুই ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর। অবশ্য এর আগে এশিয়া কাপে ব্যস্ত থাকবে দুই দলই। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, আফগানিস্তানের সাথে আছে হংকং ও শ্রীলংকা। 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad