মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী সোমবার যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটে তার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
মুক্তিযুদ্ধের সময় ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া জিওসি ও এরিয়া কমান্ডার মো. আলীমুল আমীন যথাযথ সামরিক মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
পরে তার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, সামরিক বাহিনীর সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


