এনসিপি ক্ষমতার জন্য জোট করবে না: নাহিদ ইসলাম

এনসিপি ক্ষমতার জন্য জোট করবে না: নাহিদ ইসলাম
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) ক্ষমতা বা আসনের জন্য অন্য কোনো দলের সঙ্গে সমঝোতা করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংসদ নির্বাচন সামনে রেখে ৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিক্রি শেষে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

পত্রপত্রিকায় এনসিপি’কে নিয়ে নানা রকম গুঞ্জন ও মিথ্যা সংবাদ প্রচার হচ্ছে অভিযোগ করে নাহিদ বলেন, এর মাধ্যমে এনসিপিকে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এনসিপি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে। তারা যদি একটি আসনও না পান, তবু এনসিপি তার আদর্শ, নীতি ও লক্ষ্যে অটল থাকবে।

তিনি বলেন, এনসিপি কারো সঙ্গে জোটে গেলে বা এনিয়ে আলোচনা শুরু করলে সেটি প্রকাশ্যে সবাইকে জানানো হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর একে অপরের সাথে কোনো বৈঠকে বা অনানুষ্ঠানিকভাবে আলোচনা করছে। এটাই গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু একে ভিন্নভাবে উপস্থাপন করা ঠিক নয়।

জুলাই সনদ নিয়ে দর-কষাকষি করে বিভিন্ন রাজনৈতিক দল এখন মুখোমুখি দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। বলেন, একসময় যারা বন্ধু ছিল তারা একটা চক্রান্ত করছে। তারা একটা ভাগ-বাটোয়ারা ও সমঝোতার নির্বাচনের পরিকল্পনা করছে। এ ধরনের নির্বাচন হলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা ও বাংলাদেশের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা ব্যর্থ হবে।

সংবাদ সম্মেলনের পর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ৩০০ আসনের জন্য দলটির মনোনয়নপত্র নেওয়া ১ হাজার ৪৮৪ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় শুরু করে এনসিপি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad