রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুনায়েদ মৃধা (১৯), রাকিবুল হাসান পাপ্পু (২৩), সাজ্জাদ হোসেন শুভ (১৯) ও মো. আব্দুল্লাহ (১৯)।
ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


