উখিয়ায় কাভার্ডভ্যান ধাক্কায় শিশুর মৃত্যু

উখিয়ায় কাভার্ডভ্যান ধাক্কায় শিশুর মৃত্যু
উখিয়ায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজার–টেকনাফ মহাসড়কে শাহ সিমেন্ট কোম্পানির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা পল্লী বিদ্যুৎ সাব সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ আরিফ উল্লাহ (৬)। সে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গয়ালমারা এলাকার বাসিন্দা বেলাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শিশু আরিফ গয়ালমারা চাচার বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে সড়ক পারাপার হচ্ছিল। এ সময় দ্রুতগতির সিমেন্ট বোঝাই শাহ সিমেন্ট কোম্পানির একটি কাভার্ডভ্যান শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উখিয়া শাহপরী হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি জানান তিনি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad