ইবি ক্যাফেতে পর্দানশীল নারীদের জন্য ‘বিশেষ কর্নার’

ইবি ক্যাফেতে পর্দানশীল নারীদের জন্য ‘বিশেষ কর্নার’
Advertisement
Advertisement

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে পর্দানশীল নারীদের জন্য ‘বিশেষ কর্নার’ করা হয়েছে। ক্যাফেটেরিয়ার এক কোণে কালো কাপড় দিয়ে ঢেকে বানানো হয়েছে এই কর্নার।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, ‘অনেক শিক্ষার্থী আমাকে পর্দানশীল মেয়েদের আলাদা জায়গার বিষয়ে জানিয়েছিল। অনেক নারী শিক্ষার্থী পর্দার নিয়ম মেনে খাবার খেতে চায়। এটা ভেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সিওয়াইবির নেতারা এমন ব্যবস্থার কথা বলেছিলো, ক্যাফেটেরিয়া পরিচালনায় তারা সহযোগিতা করেছে।’

তিনি আরও বলেন, ‘ছেলে-মেয়ে একসঙ্গে বসে খাবে এটা যেমন বিশ্ববিদ্যালয়ের কালচার, তেমনি কেউ পর্দার নিয়ম মেনে জীবন পরিচালনা করবে এটাও কালচার। ছেলে-মেয়ে একসঙ্গে বসে খাওয়ার টেবিলগুলো উন্মুক্ত আছে। যারা পর্দা মেনে খাবার খায়, তাদের অধিকার যেন থাকে সেই জায়গা থেকে এটা করা হয়েছে।’

রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার কর্নারটি পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের’ (সিওয়াইবি) নেতা ও শিক্ষার্থীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad