সাভারের আশুলিয়ায় সাবেক যুবদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ককটেল সদৃশ বস্তুসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বলিভদ্র তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম মণ্ডল এবং তার দুই সহযোগী স্বপন ও ফায়জুল।
যৌথ বাহিনী জানায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়ার থানার ওসি মো. রুবেল হাওলাদার জানান, তাদের আদালতে পাঠানো হয়েছে।


