আর্জেন্টিনার সমর্থকের গায়ে ব্রাজিলের জার্সি, থানায় অভিযোগ

আর্জেন্টিনার সমর্থকের গায়ে ব্রাজিলের জার্সি, থানায় অভিযোগ
এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোতে থানায় অভিযোগ করেন অহিদুর রহমান অন্তু । ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

যশোরের কেশবপুরে আর্জেন্টিনার সমর্থকের গায়ে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো ছবি ফেসবুকে পোস্ট করায় থানায় অভিযোগ দিয়েছেন অহিদুর রহমান অন্তু নামে এক যুবক। সোমবার রাতে রাসেল বাবু নামে আইডির বিরুদ্ধে ওই অভিযোগটি করা হয়।

অভিযোগে বলা হয়েছে, উপজেলার মুলগ্রামের অহিদুর রহমান অন্তু আর্জেন্টিনার একজন কট্টর সমর্থক। ১২ জুন বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনের সময় অন্তু আর্জেন্টিনার জার্সি পরে ফেসবুকে তার একটি ছবি পোস্ট করেন।

কেশবপুর শহরের বালিয়াডাঙ্গা এলাকার রাসেল বাবু এআই প্রযুক্তি ব্যবহার করে তার গায়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ফেসবুকে তা পোস্ট করেন। এতে ক্ষিপ্ত হন অন্তু। পরে রাসেলকে আসামি করে থানায় মানহানির অভিযোগ করেন তিনি।

অন্তু বলেন, ছবিটি ফেসবুক থেকে সরিয়ে ফেলতে একাধিকবার অনুরোধ করা হলেও রাসেল বাবু তা করেননি।

কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন বলেন, ‘এআই প্রযুক্তি ব্যবহার করে জার্সি পরিবর্তনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad