Author: সাদিক আল আশফাক

বিশ্বের অনেক দেশের সুপার মার্কেট বা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে পণ্য পরিবহনের জন্য বিনামূল্যে আলাদা ব্যাগ সরবরাহ করা হয় না। নামমাত্র মূল্যে হলেও গ্রাহককে ব্যাগ কিনে নিতে হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এসব ব্যাগ হয় পুনর্ব্যবহার্য। অর্থাৎ, একবার কিনলে একাধিকবার ব্যবহার করা যায়। যেহেতু পণ্য পরিবহনের জন্য ক্যারিব্যাগ কিনে নিতে হয়, তাই ইউরোপ-আমেরিকার মতো দেশের ক্রেতারা সাধারণত কেনাকাটা করতে বের হলে ব্যাগ সঙ্গে নিয়েই বের হন। তবে আমাদের দেশে এ প্রথার প্রচলন ছিল না। বিশেষ করে প্লাস্টিকের ব্যাগের সহজলভ্যতার পর থেকে কাঁচাবাজারের জন্য ব্যাগ সঙ্গে নিয়ে বের হওয়ার অভ্যাসও অনেকের বদলেছে। পণ্য কিনলে বিক্রেতাই বিনামূল্যে ব্যাগ দেবেন, এটাই বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা।…

Read More

বিশ্বের অন্যতম যানজটের শহর ঢাকা। এ শহরে প্রতিনিয়ত যানজটে পড়ে কর্মঘণ্টা নষ্ট করেন পথচারীরা। এ শহরের পুরো ট্রাফিক ব্যবস্থা এলোমেলো।  শহরটির ট্রাফিক সিগন্যাল সাজসজ্জার চেয়ে বেশি কিছু নয়। আর এই বিশৃঙ্খলার ভেতর জন্ম নিয়েছে এক ‘সুপারহিরো হ্যান্ডম্যান’। এই হ্যান্ডম্যানের কোনো ক্যাপ নেই, নেই কোনো গ্যাজেট। অস্ত্র শুধু একটি ‘তোলা হাত’। রাস্তার উল্টো দিক থেকে ছুটে আসা বাস, সিএনজি, মোটরবাইক–সবকিছুর মাঝেই দাঁড়িয়ে যান কিছু মানুষ। হাত তুলে ইশারা দিয়ে থামিয়ে দেন দ্রুতগামী যানবাহনের বহর। আশ্চর্যজনকভাবে, কাজও করে এই ‘হ্যান্ডম্যান’ পদ্ধতি। মুহূর্তের জন্য ঢাকার ট্রাফিক থেমে যায় এই এক হাতের সামনে। এর আড়ালে আছে এক নির্মম সত্য। ট্রান্সপোর্টেশন রিসার্চ ইন্টারন্যাশনাল ডকুমেন্টেশনের (টিআরআইডি)…

Read More