শেয়ার করুন Facebook Twitter LinkedIn Pinterest Email ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার হামলা-ভাঙচুর চালানো হয় ধানমন্ডির ছায়ানট ভবনে। হামলাকারীদের আক্রোশের শিকার হয়েছে ভবনে থাকা বিভিন্ন বাদ্যযন্ত্র। ছবি: মো. রিজওয়ানুল হাসান/টাইমসভেঙে ফেলার পাশাপাশি উপড়ে ফেলা হয়েছে হারমোনিয়ামের রিডগুলো। ছবি: মো. রিজওয়ানুল হাসান/টাইমসছায়ানট ভবনে রয়েছে শিশুদের বিদ্যালয় নালন্দা। হামলাকারীদের আক্রোশ থেকে রেহাই পায়নি শিশুদের বইখাতাও। ছবি: টাইমসছায়ানটে থাকা বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী, সংগঠক, গবেষক সনজীদা খাতুনের ছবি ভাঙচুর করা হয়। ছবি: মো. রিজওয়ানুল হাসান/টাইমসভাঙচুর চালানো হয়েছে ছায়ানট ও নালন্দার অফিস কক্ষে। ভেঙে ফেলা হয়েছে কম্পিউটার থেকে শুরু করে প্রয়োজনীয় সব সামগ্রী। ছবি: মো. রিজওয়ানুল হাসান/টাইমসহামলাকারীরা ভবনের বিভিন্ন ফ্লোর থেকে শিশুদের বসার টেবিল, চেয়ার, বেঞ্চ নিয়ে নিচে ফেলে দেয়। ছবি: মো. রিজওয়ানুল হাসান/টাইমসতবলার ওপর ক্ষোভ মিটিয়েছেন কেউ কেউ। ছবি: মো. রিজওয়ানুল হাসান/টাইমসছায়ানটের নান্দনিক ভবনটি জুড়ে এখন শুধুই ক্ষতচিহ্ন। ছবি: মো. রিজওয়ানুল হাসান/টাইমসহামলার হাত থেকে রক্ষা পায়নি অফিসের খাতাপত্রও। ছবি: মো. রিজওয়ানুল হাসান/টাইমস