টেকসই সৌরশক্তির বিস্তারে বিদ্যমান প্রতিবন্ধকতা এবং বর্তমান সরকারের সৌরশক্তি সম্প্রসারণে নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নে বৈশ্বিক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)। জাতিসংঘ সদর দপ্তরে এবংব্লুমবার্গ ফিলানথ্রপিস এর সদর দপ্তরে আয়োজিত কয়েকটি গোলটেবিলে এ আহ্বান জানান বিএসআরইএ’র সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সরকার রোজেল। তিনি বলেন, ‘টেকসই সৌরশক্তির বিস্তারে অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অংশীদারিত্বমূলক কাজ করা জরুরি।’ গ্লোবাল সোলার কাউন্সিল এবং ব্লুমবার্গ ফিলানথ্রপিস এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো নিউইয়র্ক জলবায়ু সপ্তাহের সময় সোম ও মঙ্গলবার বিশ্বব্যাপী সৌর পিভি সমিতিগুলোর এক বৈশ্বিক সমাবেশের আয়োজন করা হয়। সেশনগুলোতে অংশ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বলেন, জাতীয় ও আঞ্চলিক সৌর সমিতিগুলো হলো…
Author: ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য, এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘নির্বাচনী প্রক্রিয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন, যা নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সহায়তা করবে।‘ মঙ্গলবার (স্থানীয় সময়) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে এসব কথা বলেন মুহাম্মদ ইউনূস। বৈশ্বিক নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি। তার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া, সোমবার নিউইয়র্কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে জাতীয়…
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার অনুষ্ঠিত ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি যাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন ইউনূস। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচন এবং অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের প্রসার নিয়ে তাদের সংলাপ হয়। ইউনূস আশ্বাস দেন, তার সরকার দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং…
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের দিকে ডিম ছুড়ে মারার ঘটনায় সারা বিশ্বে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রশ্নবিদ্ধ হয়েছে প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও শিষ্টাচার। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার সফরসঙ্গী পাঁচ রাজনৈতিক নেতাকে বিমানবন্দরে আওয়ামী লীগের বিক্ষোভের মুখে ফেলে ভিভিআইপি প্রটোকল নিয়ে নিরাপদে চলে যাওয়াকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা। নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার বিকাল ৩টা ১১ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়তের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ…
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক সফর নিয়ে উত্তেজনার পারদ চড়ছেই। সবশেষ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে হাতাহাতিতে জড়ান আওয়ামী লীগ ও বিএনপির প্রবাসী নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যার পর থেকেই জ্যাকসন হাইটসে জড়ো হচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা। মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে সেখানে তারা পূর্বনির্ধারিত সমাবেশ করেন। যেখানে অংশ নেন দুই শতাধিক নেতাকর্মী। রাত ৮টার দিকে সমাবেশ শেষ হতে না হতেই সেখানে উপস্থিত হতে শুরু করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানের আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা ইউনূস সরকারবিরোধী পাল্টা স্লোগান দেন। বিএনপির নেতারা তাদের সেখান থেকে সরে যেতে বললেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তা মানেননি। এক পর্যায়ে…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার এই যুক্তরাষ্ট্র সফর নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন নিউইয়র্ক প্রবাসী বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। আর তাদের এসব সমাবেশ ও বিক্ষোভের কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটিতে বসবাসকারী অনেক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যকার অভ্যন্তরীণ বিরোধ বিদেশের মাটিতে টেনে আনা, বিক্ষোভ-সমাবেশ করে জনজীবনে বিঘ্ন সৃষ্টি করার মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করেন প্রবাসীরা। এসব কর্মকাণ্ডের ফলে যুক্তরাষ্ট্রের সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে, এমন আশঙ্কার কথাও উঠে আসছে। বাংলাদেশিদের এসব কর্মকাণ্ড সবশেষ আলোচনায় আসে গত ২৫ আগস্ট। সেদিন গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিউইয়র্কের…
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার এ সফরকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। রোববার রাতে ঢাকা ত্যাগ করে নিয়ইয়র্কের স্থানীয় সময় এ দিন রাতেই তার পৌঁছানোর কথা রয়েছে। প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর। এদিকে, প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের জন্য নিউইয়র্ক পুলিশ, মেয়র অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশের কনস্যুলার জেনারেল অফিস। চিঠিতে নোবেলবিজয়ী ও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নিরাপত্তার শঙ্কা প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বিমানবন্দর, হোটেল এবং…

