নতুন পরিচালক, শিল্পী নিয়ে ফিরছে জাজ

নতুন পরিচালক, শিল্পী নিয়ে ফিরছে জাজ
Advertisement
Advertisement

ঢালিউড ইন্ডাস্ট্রিতে ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ, প্রজেকশন নিয়ে অনেকেই এ শতাব্দীর শুরু থেকে নানাভাবে চেষ্টা চালিয়েছিল। কিন্তু ব্যাপারটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। ২০১২ সালের ৫ অক্টোবর ‘ভালোবাসার রঙ’ ছবিটি দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা।

চমক নিয়েই শুরুটা করেছিলো জাজ। ইন্ডাস্ট্রিতে উপহার দিয়েছিলেন বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহিকে। দুজনেই ঢালিউডে শক্ত অবস্থান তৈরি করেছিলেন। এরপর তারা উপহার দেন শিপন চৌধুরী, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, পূজা চেরী, রোশানসহ অনেক শিল্পী। এমনকি সৈকত নাসির, রায়হান রাফির মত পরিচালকদের অভিষেক হয়েছে এ প্রতিষ্ঠানের হাত ধরে। উপহার দিয়েছে ‘অগ্নি’, ‘অগ্নি ২’, ‘শিকারী’, ‘বাদশা’, ‘নবাব’, ‘ডুব’, ‘রক্ত’, ‘রোমিও বনাম জুলিয়েট’-এর মত ব্যবসাসফল ছবি। তাছাড়া দেশীয় সিনেমা হলগুলোতে ডিজিটাল প্রজেকশন সিস্টেম বসিয়েছিল তারা। এতে করে হয়ে যায় ইন্ডাস্ট্রির একচ্ছত্র অধিপতি।

তবে গেল কয়েক বছর নানাবিধ জটিলতায় প্রতিষ্ঠানটি তার অবস্থান হারিয়েছে। তবে এর কর্ণধার আব্দুল আজিজ ঘোষণা দিয়েছেন হারানো জৌলুশ ফিরিয়ে আনার। তারই অংশ হিসেবে তারা একসঙ্গে ৭টি ছবির শুটিং শুরু করতে যাচ্ছে।

টাইমস অব বাংলাদেশকে আব্দুল আজিজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে জানান, ৭টি ছবির মধ্যে ৪টি ছবির পরিচালক সম্পূর্ণ নতুন। ছবিগুলোর শুটিং শুরু হবে আগামী ২ মে থেকে। তারা নতুন নায়ক-নায়িকা নিয়ে আসবেন আগের মত করে। তবে জানালেন, নায়িকাকে কিছু দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। কিন্তু নায়ককে ছবি মুক্তির আগে কোথাও পরিচয় করানো হবে না।

আরও পড়ুন

তিনি বলেন, ‘শুধু এতটুকু বলতে পারি নায়কের নাম সাজ। তাকে আমরা চমক হিসেবে রাখতে চাই। তার ফেসবুক, ইন্সটাগ্রামসহ সকল সোশ্যাল মিডিয়া একাউন্ট বন্ধ রাখা হয়েছে। তার ছবি যাতে প্রকাশ না হয়, তাই আমরা তাকে ছবি মুক্তির আগে কোনো প্রচারণায় রাখবো না। এমনকি শুটিং সেটে সবাই মোবাইল জমা দিয়ে ঢুকবে।’

তিনি জানান, এবারের পরিকল্পনা অনুযায়ী ছবির শিল্পী পেমেন্টে ব্যয় ৫ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখবেন। মূল ব্যয় করবেন এর শুটিংসহ অন্যান্য টেকনিক্যাল বিষয়ে।

একসাথে ৭টি সিনেমা কেন? এমন প্রশ্নে আজিজ বলেন, ‘ব্যবসার নিয়মই এমন। আপনি একটা প্রজেক্ট করবেন আর নিশ্চিত লাভ করবেন, বা একটা সিনেমার রেজাল্ট দেখে পরের সিনেমা করবেন, তাহলে তো ব্যবসা হলো না। আমাকে একসাথে বেশ কিছু সিনেমা বানাতে হবে কোনটা লাভ হবে আবার কোনটা লস হবে। গড়ে আমরা লাভ করছি কি না সেটাই আসল। কোন সিনেমার বাজেট ১০ কোটি টাকা আবার কোন সিনেমার বাজেট ৮০ লক্ষ টাকা। ৭টা সিনেমা গড় খরচ করব ও গড় ব্যবসা দেখব।’

ছবিগুলো কখন মুক্তি দিবেন? আজিজ জানালেন, এখনও তা ঠিক করেননি। তবে ঈদসহ বছরের বিভিন্ন সময়ে ছবিগুলো সিনেমা হলে আসবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর