মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সিকে সনদ নবায়নের নির্দেশ

মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সিকে সনদ নবায়নের নির্দেশ
ছবি: বাসস
Advertisement
Advertisement

মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সিগুলোকে দ্রুত নিবন্ধন সনদ নবায়নের নির্দেশ দিয়েছে সরকার। নিবন্ধন সনদ নবায়ন না করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে পর্যটন মন্ত্রণালয়।

কাজেই নির্ধারিত সময়ের মধ্যে সনদ নবায়ন না করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সরকার। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কীকরণ বার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী বৈধ নিবন্ধন সনদ ছাড়া কোনো ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা করা আইনসিদ্ধ নয় এবং মেয়াদোত্তীর্ণ সনদ নবায়ন না করে ব্যবসা চালানোও অবৈধ।

পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিবন্ধন সনদ সময়মতো নবায়ন না করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির মালিকদের দ্রুত অনলাইনে নবায়নের আবেদন করতে বলা হয়েছে। এ জন্য মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে (www.regtravelagency.gov.bd) গিয়ে জরুরি ভিত্তিতে আবেদনকারীদের সনদ নবায়নের আবেদন জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে যারা নিবন্ধন সনদ গ্রহণ বা নবায়ন না করে অবৈধভাবে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করবেন, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad