ঈদে নাগরিক টেলিভিশন সেলিব্রিটি শো, একক নাটক, চলচ্চিত্রের পাশাপাশি রয়েছে ধারাবাহিক নাটক। তাদের সাতদিনব্যাপী ঈদ আয়োজনের প্রতিদিন রাত ৮টায় থাকছে ৭ পর্বের নাটক ‘ব্ল্যাক মানি’। রায়হান রাফি পরিচালিত নাটকটিতে রয়েছেন পূজা চেরী, রুবেল ও ইন্তেখাব দিনার।
প্রতিদিন রাত ১০টায় থাকছে সেলিব্রিটি শো ‘তারায় তারায়’। শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় অনুষ্ঠানটিতে অতিথি হয়ে এসেছেন পূজা চেরী, পূর্ণিমা, কেয়া পায়েল, ইরফান সাজ্জাদ, চাষী আলম, শাওন, শিরিন শীলা।
তবে এবারের ঈদে সবচেয়ে বেশি চলচ্চিত্র প্রচার করবে চ্যানেলটি। ৭ দিনে মোট ২৮টি চলচ্চিত্র প্রচার করবে তারা। এগুলো হলো ‘ঊনিশ বিশ’, ‘ব্ল্যাক ওয়ার’, ‘তুফান’, ‘জংলী’, ‘টান’, ‘ডন নাম্বার ওয়ান’, ‘সুপার হিরো’, ‘নোলক’, ‘ভালোবাসা আজকাল’, ‘টপ হিরো’, ‘রক্ত’, ‘শিকারী’, ‘লাল শাড়ি’, ‘পোড়ামন ২’, ‘আমাদের ছোট সাহেব’, ‘বাদশা দ্য ডন’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘হানিমুন’, ‘মনোগামী’, ‘অগ্নী ২’, ‘বিয়ে বাড়ি’, ‘হিরো ৪২০’, ‘ঢাকা অ্যাটাক’, ‘স্বপ্নের বাসর’, ‘অনেক সাধের ময়না’, ‘মুন্সিগিরি’, ‘ধ্যাততেরিকা’।


