দুই বছর ধরে শিশু নিপীড়ন, চট্টগ্রামে প্রাইভেট শিক্ষক গ্রেপ্তার

দুই বছর ধরে শিশু নিপীড়ন, চট্টগ্রামে প্রাইভেট শিক্ষক গ্রেপ্তার
অভিযুক্ত শিক্ষক ইমতিয়াজ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামের বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইমতিয়াজ বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়া সৈয়দ বাড়ির বাসিন্দা।

বুধবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইমতিয়াজ দীর্ঘ দুই বছর ধরে শিশুদের প্রাইভেট পড়ানোর আড়ালে জোর করে যৌনাচারে বাধ্য করতেন।

ওসি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে চারজন শিশুর তথ্য পেয়েছি। এদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে। তাদের বয়স ১০ বছরের কম। শিশুরা অভিযুক্ত শিক্ষকের বাসায় গিয়ে প্রাইভেট পড়ত।’

আরও পড়ুন

শিশুদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বাড়িতে অভিযোগ করতে নিষেধ করতেন ইমতিয়াজ।

অভিভাবকরা বলেছেন, ইমতিয়াজের কাছে প্রাইভেট পড়তে যাওয়া শিশুরা প্রায়ই যৌনাঙ্গে ও পায়ুপথে ব্যথা এবং রক্তক্ষরণের অভিযোগ জানাত।

ওসি মাহফুজুর রহমান বলেন, অভিযুক্ত ইমতিয়াজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বিষয়টির তদন্ত চলছে।

ইমতিয়াজের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad