নির্ধারিত সময়ে না আসা ভূমি অফিসের সেই ৩ কর্মকর্তা বদলি

নির্ধারিত সময়ে না আসা ভূমি অফিসের সেই ৩ কর্মকর্তা বদলি
নির্ধারিত সময়ে অফিস তালাবদ্ধ পেয়ে বাইরে বসেছিলেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হওয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তিন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির একথা নিশ্চিত করেন।

ওই তিন কর্মকর্তা হলেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতী। এদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াই হাজারে ও অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।

গতকাল বুধবার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান প্রতিমন্ত্রী কায়সার কামাল। সকাল ৯টায় অফিসে পৌঁছে দরজায় তালা ঝুলতে দেখেন তিনি। নির্ধারিত সময়ে সেখানে কোনো কর্মকর্তাও উপস্থিত ছিলেন না।

পরে নাসির উদ্দিন সকাল পৌনে ১০টায় এবং ওমর ফারুক সকাল ১০টায় অফিসে আসেন। নির্ধারিত সময়ের পরে উপস্থিত হওয়ায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad