শারীরিক, মানসিক ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলকের পরিকল্পনা

শারীরিক, মানসিক ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলকের পরিকল্পনা
মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: পিআইডি
Advertisement
Advertisement

পাঠ্যপুস্তক যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি জোর দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান পাঠ্যপুস্তক যুগোপযোগী করা হবে।

তিনি বলেন, ‘পাঠ্যপুস্তক পরিমার্জন করতে হবে । কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি অধিক জোর দিয়ে শারীরিক, মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক করা হবে।’

আরও পড়ুন

এই বিষটির ওপর মূল্যায়ন পরীক্ষা নেওয়ার কথাও জানান তিনি।

উচ্চ মানের বিশেষজ্ঞ দিয়ে কারিকুলাম প্রণয়ন ও পাঠ্যপুস্তক পরিমার্জন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এক্ষেত্রে কোনো দলমত বিবেচনা করা হবে না।’

এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটোয়ারীর সভাপতিত্বে মতবিনিময়ে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ এনসিটিবির বিভিন্ন উইংয়ের কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad