পঞ্চগড়ে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

পঞ্চগড়ে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
মা মেয়েকে ধাক্কা দেওয়া ঘাতক বাস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পঞ্চগড়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

জেলার দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় সোমবার রাত ৮টায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দেবীগঞ্জের পৌর এলাকার পাটোয়ারী পাড়ার আজাদের স্ত্রী মমতা বেগম (৩৭) ও মেয়ে মুনতাহা (৭)। একই ঘটনায় মমতার আরেক মেয়ে মুবাশ্বিরা গুরুতর আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দেবীগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল নাদের পরিবহনের একটি বাস। এ সময় উপজেলার সোনাহার ইউনিয়নে বাবার বাড়ি থেকে মোটরসাইকেলে ফিরছিলেন মমতা বেগম ও তার যমজ দুই মেয়ে। মমতার ভাগ্নে মনিরুল ইসলাম মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তারা নতুনবন্দর আব্দুলপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মমতা বেগম ও তার এক মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আহত মুবাশ্বিরা ও মনিরুলকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘাতক বাসটিকে সোনাহার বাজার এলাকায় আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান বলেন, ‘ঘাতক বাস ও চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর