নারায়ণগঞ্জে জামিনে মুক্তির পরই যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে জামিনে মুক্তির পরই যুবককে কুপিয়ে হত্যা
নিহত ইমন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিনে কারাগার থেকে মুক্তির ঘণ্টাখানেক পরই যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত ইমন মাদক মামলায় কারাগারে ছিলেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। এলাকায় মাদক ব্যবসা নিয়ে জাহিদ ও ‘চক্ষু’ হৃদয়সহ কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল বলেও জানান তারা।

নিহতের স্বজনরা জানান, মাদক মামলায় প্রায় দেড় মাস কারাভোগের পর সোমবার রাত সাড়ে ৭টার দিকে জামিনে মুক্ত হয়ে বাসায় ফেরেন ইমন। কিছুক্ষণ পর ফেরদৌস নামে এক ব্যক্তি ফোন করে তাকে বাসা থেকে ডেকে হাজীর মাঠ এলাকায় নিয়ে যান। সেখানে আগে থেকে ওৎ পেতে ছিলেন জাহিদ, ‘চক্ষু’ হৃদয়সহ কয়েকজন। =তারা ইমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।

পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad