বান্দরবানে বন্দুকযুদ্ধে অস্ত্রধারী নিহত, অস্ত্র উদ্ধার

বান্দরবানে বন্দুকযুদ্ধে অস্ত্রধারী নিহত, অস্ত্র উদ্ধার
বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি। ছবি: আইএসপিআর
Advertisement
Advertisement

বান্দরবানে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক অস্ত্রধারী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম হ্লামংনু মারমা (২৬)।

রোয়াংছড়ি উপজেলার মুরং বাজার ডাকবাংলো এলাকায় সোমবার বিকালে এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে ১৪৩ রাউন্ড গুলি, একটি শর্ট মেশিন গান (এসএমজি), পাঁচ রাউন্ড খালি খোসা, ১৪ রাউন্ড গুলিসহ একটি পিস্তলের ‘পোচ’, একটি রাউটার, ভারতীয় রুপি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

আরও পড়ুন

আইএসপিআর জানিয়েছে, গোয়েন্দা সূত্রে পাওয়া খবরে নিশ্চিত হয়ে বিকাল ৫টার দিকে নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ টিম মুরং বাজার এলাকায় ‘সন্ত্রাসী দলটিকে’ ঘিরে ফেলে। এ সময় সন্ত্রাসীরা একটি স্কুল ঘরে ঢুকে নিরাপত্তা বাহিনীর আভিযানিক দলকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এতে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়।

পরে সেখান থেকে ‘জেএসএস’ ইউনিফরম পরা অবস্থায় গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে পুলিশের সহায়তায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, এই সশস্ত্র গ্রুপটি ‘জেএসএস’-এর পরিচয়ে বান্দরবান-রুমা সড়কের পাশে মুরং বাজার, কৈক্ষ্যং ঝিরিমুখ বাজার ও আশপাশের এলাকায় চাঁদাবাজি করে আসছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর