সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান প্রতিমন্ত্রী ইয়াসের খান

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান প্রতিমন্ত্রী ইয়াসের খান
সোমবার ঢাকায় সার্কিট হাউস রোডে অনুষ্ঠিত ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে মনোনীত করা হয়েছে। সোমবার ঢাকায় সার্কিট হাউস রোডে অনুষ্ঠিত ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ মনোনয়ন দেন।

একই সভায় ট্রাস্টের সহায়তা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধা প্রত্যাশী ও সুবিধাভোগীদের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সচিব মাহবুবা ফারজানা, সদস্য প্রধান তথ্য কর্মকর্তা মো নিজামূল কবীর এবং সদস্য প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

সভায় সদস্য সচিব বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ট্রাস্টের কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের অবসর ভাতা প্রদানে উদ্যোগ নেওয়া হবে। সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে কোনো বড় সরকারি হাসপাতালে তাদের জন্য বিশেষ চিকিৎসা সুবিধার ব্যবস্থা করা হবে।

সভায় মুহাম্মদ আবদুল্লাহ ট্রাস্টের আর্থিক সংকট কাটাতে ব্যাংকে জমাকৃত অর্থ বিধি অনুযায়ী শুল্কমুক্ত করার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

আরও পড়ুন

তিনি জনবল নিয়োগ, যানবাহন সুবিধা ও নিজস্ব ভবন নির্মাণে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। সভা শেষে তথ্য ভবনের অডিটোরিয়ামে ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দেশের গুরুত্বপূর্ণ অর্জনের মূল শক্তি জনগণ ও সংবাদমাধ্যম।

তিনি বলেন, জাতির প্রয়োজনে গণবিস্ফোরণে সহযোগিতা ও নৈতিক সমর্থনের মাধ্যমে জনআকাঙ্ক্ষাকে শক্তিশালী করেছে গণমাধ্যম। সংবাদমাধ্যমের মূল শক্তি ডাটাবেইজ এবং ডাটা থেকেই তথ্য তৈরি হয়। জনগণকে অবাধ তথ্য দেওয়া আমাদের কাজ এবং সাংবাদিকদের ছাড়া এ তথ্যপ্রবাহ নিশ্চিত করা সম্ভব নয়।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, নিজ নির্বাচনী এলাকায় প্রতিশ্রুতি অনুযায়ী প্রেসক্লাব কমপ্লেক্স নির্মাণ ও সাংবাদিক কল্যাণে তহবিল গঠন করা হবে।

তিনি ২৪-এর গণঅভ্যুত্থানে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান এবং উপস্থিত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

সচিব মাহবুবা ফারজানা বলেন, প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতা প্রদানে প্রশাসনিক ও আর্থিক অনুমোদনের বিষয়টি দ্রুত নিষ্পত্তি হবে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বোর্ডের অন্যান্য সদস্যদের পাশাপাশি যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফসহ মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার প্রধানরা, কর্মকর্তারা এবং সাংবাদিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর