একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জয়বাংলা স্লোগান এবং পরে বিক্ষোভ মিছিল করেন বেশকিছু নেতাকর্মী। এসব কার্যক্রমের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলামিন মালিথা (৩৮) ও এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদ (৪০)।
পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় সাহা জানান, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।
এদিকে দীর্ঘ ১৮ মাস পর আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, স্লোগান, অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আওয়ামী লীগ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।


