সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জোসেফাইটস ফাউন্ডেশন (সাবেক সেন্ট জোসেফ ওল্ড বয়েজ ফাউন্ডেশন) ২০২৫–২৭ মেয়াদের জন্য তাদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।
সম্প্রতি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাউন্ডেশনের ১৬তম বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে কনফিডেন্স গ্রুপ চিফ এইচআর অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন।
রহমত গ্রুপ পরিচালক লতিফুল বারী সহসভাপতি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গ্রুপ সিনিয়র ইভিপি ও গ্রুপ চিফ লিগ্যাল অফিসার ব্যারিস্টার শাফায়াত উল্লাহ সাধারণ সম্পাদক এবং মাইন্ডস্কেপ কমিউনিকেশন এক্সিকিউটিভ ডিরেক্টর মাহদি আল আমিন কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন কমার্শিয়াল ব্যাংক অফ সিলন চিফ ম্যানেজার ও ইউনিট হেড কর্পোরেট ব্যাংকিং আহমেদ জাফরুল হাসান, বেইক ডিএফএসকে বাংলাদেশ হেড অব সিআরএম অ্যান্ড ব্র্যান্ড ও সংবাদ ব্যক্তিত্ব মো মুনিরুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইভিপি মির্জা হাসিবুল হালিম, ইস্টার্ন ব্যাংক ইভিপি সালেকীন ইব্রাহিম, অর্কিড প্রিন্টার্স পরিচালক এহতেশাম নেওয়াজ, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রভাষক তারেক আজিজ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মার্কেটিং ও কমার্শিয়াল বিভাগে কর্মরত সিনান আল আকিল।
এওয়াইএআই কর্প লিমিটেড ও মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক, বেসিস ও বিএমসিসিআইয়ের সাবেক সভাপতি এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক সৈয়দ আলমাস কবীর নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন।


