রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় শিক্ষার্থীসহ নিহত ২

রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় শিক্ষার্থীসহ নিহত ২
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ফেসবুক পেজ
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুর এবং হাজারীবাগ এলাকায় পৃথক ঘটনায় দুর্বৃত্তদের হামলায় শিক্ষার্থীসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

নিহতরা হলেন, বরিশালের আগৈঝরার পূর্ব সুজনকাঠীর নুর ইসলাম (২৬)।  তার বাবার নাম আবুল ফকির।  পেশায় আলোকচিত্রি নুর ব্যক্তি ধানমণ্ডি থানার শংকর বাসস্ট্যান্ডের পেছনে থাকতেন। আরেকজন ড. মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বসের শিক্ষার্থী আলভী (২৭)। তার বাবার নাম মশিউর খান পাপ্পু।

দুর্বৃত্তদের হামলায় একই সঙ্গে ওই শিক্ষা প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম (২১) আহত হয়েছেন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। নিহত আলভী এবং আহত আশরাফুল ইসলাম উভয়ই বিজিবি ৫ নম্বর গেট এলাকার বাসিন্দা।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত নূর ইসলামের ভাই ওসমান গনি বলেন, ‘শুক্রবার রাত আটটায় মোহাম্মদপুর দূর্গা মন্দির গলি দিয়ে যাওয়ার সময় কয়েক দুর্বৃত্ত তার ভাইয়ের গতিরোধ করে সাথে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয় ও তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ও পরে রাত পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

অন্যদিকে, হাজারীবাগ থানা এলাকায় ঘটনায় নিহত আলভীর মামি মাহী জানান, শুক্রবার রাত আটটায় জিগাতলা বাসস্ট্যান্ডে আড্ডা দেওয়ার সময় হঠাৎ ১০-১২ জন দুর্বৃত্তরা এসে কুপিয়ে আলভী ও আশরাফুলকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে জাপান বাংলাদেশ হাসপাতালে ও রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন।

আহত আশরাফুল ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন আছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad