শেরপুরে জামায়াত নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

শেরপুরে জামায়াত নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
বিক্ষোভ মিছিলটি শহরের কলেজ মোড় থেকে শুরু হয়। শুক্রবার বিকালে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার উদ্যোগে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

শেরপুর-৩ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ও নিহত রেজাউল করিমের হত্যার সুষ্ঠু বিচার এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট ও বটতলা হয়ে ডিসি গেটের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ ১০ দলীয় ঐক্যজোটের শরিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, শেরপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম।

আরও পড়ুন

এ সময় আরও বক্তব্য দেন শেরপুর জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি, জেলা এনসিপির আহ্বায়ক মো. লিখন মিয়া প্রমুখ।

বিক্ষোভে সংহতি প্রকাশ করে ১০ দলীয় ঐক্যজোটের স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হামলার ঘটনায় জোটের পক্ষ থেকেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হামলা চলাকালীন এবং পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad