ক্ষমতায় গেলে বগুড়ার অসম্পূর্ণ কাজ শেষ করা হবে: তারেক রহমান

ক্ষমতায় গেলে বগুড়ার অসম্পূর্ণ কাজ শেষ করা হবে: তারেক রহমান
নির্বাচনী পথসভায় বক্তব্য দেন তারেক রহমান। শুক্রবার বেলা সাড়ে ৩টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপি ক্ষমতায় গেলে বগুড়ার অসম্পূর্ণ কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, ‘বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে বগুড়ার অসম্পূর্ণ কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।’

শুক্রবার বেলা সাড়ে ৩টায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে শিবগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে দেশের সুষম উন্নয়ন করা হবে। আগে সবাই বলতো, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপির প্রার্থীদের জয়ী করে প্রমাণ করতে হবে “বগুড়ার মাটি, বিএনপির শক্ত ঘাঁটি”।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৯ বছর পর আপনাদের মাঝে আসতে পেরেছি। আমার কাছে এর চেয়ে আনন্দ ও খুশির আর কিছু নেই। আমি আপনাদেরই সন্তান, আপনাদের সবার কাছে দোয়া চাই।’

এর আগে, তারেক রহমান প্রাচীন পুন্ড্রনগর ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত হজরত শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। কোরআন তেলাওয়াত শেষে দোয়াতে অংশ নেন। দোয়া পরিচালনা করেন মহাস্থান মাজার মসজিদের খতিব মো. এমদাদুল হক।

পথসভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া-০২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad