হেলিকপ্টারে বিপিএল ট্রফি নিয়ে আসবেন আকবর-সালমা

হেলিকপ্টারে বিপিএল ট্রফি নিয়ে আসবেন আকবর-সালমা
বিপিএলের সর্বশেষ আসরে ফিক্সিং ও দুর্নীতির দায়ে শাস্তি পেয়েছেন ক্রিকেটার-সহ পাঁচজন। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্সের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচ শেষে বিপিএল পাবে নতুন চ্যাম্পিয়ন আর নতুন চ্যাম্পিয়ন দল পাবে ডায়মন্ড কোটিংয়ের নতুন ট্রফি।

বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবির মার্কেটিং বিভাগের সুত্রে জানা গেছে, বিকেল ৪টা ৩০ মিনিটে এই ট্রফি নিয়ে হেলিকপ্টারে চড়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নামবেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী ও নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। ট্রফি উন্মোচন শেষে ইনিংস বিরতি ও ম্যাচের পর প্রদর্শিত হবে আতশবাজি ও লেজার শো।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞতিতে বিসিবি জানায়, ট্রফি উন্মোচন ঘিরে সবার জন্য মিরপুর স্টেডিয়ামে থাকছে সঙ্গীতানুষ্ঠান। ফাইনালের আগে বিকেল ৪টা ৩০ মিনিটে উন্মোচিত হবে বিপিএলের নতুন ট্রফি। যার মূল্য ২৫ হাজার মার্কিন ডলার,  গত ১৭ জানুয়ারি উড়িয়ে আনা হয়েছে দুবাই থেকে।

যদিও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস বিভাগে পুরো এক দিন আটকে ছিল ট্যাক্স পরিশোধ করতে না পারায়। মূলত গত শনিবার ব্যাংকের সাপ্তাহিক ছুটির দিন থাকাতেই এই ঝক্কি পোহাতে হয় বিসিবিকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর