কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।

আগামী ১৭ ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেছে আদালত। এ মামলার সাত আসামির সবাই পলাতক রয়েছেন।

ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

আসামিদের বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যার পরিকল্পনা, নির্দেশ, উসকানি ও বাস্তবায়নে নেতৃত্ব দেওয়ার সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad