চট্টগ্রামে ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, দুজনের বাতিল

চট্টগ্রামে ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, দুজনের বাতিল
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬টি আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া দুইজন প্রার্থীর দলীয় মনোনয়ন বাতিল হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে।

মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রামের তিনটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন–বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একজন, বাংলাদেশ খেলাফত মজলিসের দুইজন, খেলাফত মজলিসের দুইজন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির দুইজন, আমার বাংলাদেশ (এবি) পার্টির একজন এবং গণঅধিকার পরিষদের একজন প্রার্থী।

১০ দলীয় জোটের সূত্রে জানা যায়, জোটগত সমঝোতার অংশ হিসেবে জোটের মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে অন্যান্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন।

আরও পড়ুন

মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন–চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. ওসমান আলী ও বাংলাদেশ খেলাফত মজলিসের এইচ এম আশরাফ বিন ইয়াকুব, চট্টগ্রাম-৫ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মোক্তার আহমেদ, চট্টগ্রাম-৭ আসনে খেলাফত মজলিসের মো. আবুল কালাম, চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ এনায়েত উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মো. নেজাম উদ্দিন, চট্টগ্রাম-১১ আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম-১২ আসনে গণঅধিকার পরিষদের এমদাদুল হাসান, চট্টগ্রাম-১৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ইমরান এবং, চট্টগ্রাম-১৬ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মো. কফিল উদ্দিন চৌধুরী ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মুহাম্মদ মুসা।

এদিকে, চট্টগ্রাম-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী গোলাম আকবর খন্দকারের দলীয় মনোনয়ন বাতিল করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র জমা পড়ে। রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল হয়। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে করা আপিল নিষ্পত্তি গত রোববার শেষ হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ২০ জানুয়ারি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad