হাদি হত্যার তদন্ত প্রতিবেদন জমার দিন পেছাল

হাদি হত্যার তদন্ত প্রতিবেদন জমার দিন পেছাল
শরিফ ওসমান হাদি | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের জমার তারিখ পিছিয়েছে। প্রতিবেদন জমার জন্য নতুন করে ২৫ জানুয়ারির দিন ঠিক করেছে আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলাম নতুন এই দিন ঠিক করেন।

এদিন আদালতে তদন্ত প্রতিবেদন জমার দিন নির্ধারিত ছিল। তবে সময়মতো তা জমা দিতে পারেনি মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সে কারণেই নতুন দিন ঠিক করা হয়।

প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জুলাই গণঅভ্যুত্থান এবং পরবর্তী বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা শরিফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

আরও পড়ুন

গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় তিনি গুলিবিদ্ধ হন।

উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। ১৮ ডিসেম্বর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

হাদি হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। কিন্তু, অভিযোগপত্রে সন্তুষ্ট হয়নি বাদীপক্ষ।

গত ১২ জানুয়ারি মামলাটি শুনানির জন্য দিন ঠিক ছিল। আবদুল্লাহ আল জাবের সেদিন অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুদিন সময় চান। আদালত তা মঞ্জুর করে ১৫ জানুয়ারি অভিযোগপত্র গ্রহণের দিন ঠিক করেন।‎

ওইদিন ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্র নিয়ে অসন্তোষের কথা জানিয়ে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। পরে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad