নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহ মো. আবু জাফর

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহ মো. আবু জাফর
Advertisement
Advertisement

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির (জেপি) প্রার্থী শাহ মো. আবু জাফর।

নিজের শারীরিক অবস্থার কারণ দেখিয়ে তিনি সোমবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এলাকাবাসীর প্রতি খোলা চিঠিতে তিনি লেখেন, আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নির্বাচনের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেন। তাই চিকিৎসকের পরামর্শে তিনি নির্বাচন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

শাহ মো. আবু জাফর ১৯৭৯ সালে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ থেকে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে একই দল থেকে নির্বাচিত হন ফরিদপুর-১ আসনে। পরে জাতীয় পার্টিতে যোগ দিয়ে এরশাদ সরকারের প্রতিমন্ত্রী ছিলেন। পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে ২০০৫ সালে উপনির্বাচনে জিতে সংসদ সদস্য হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad