নড়াইলে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

নড়াইলে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১
অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার যুবক | ছবি: টাইমস
Advertisement
Advertisement

নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় আসামির বসতবাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ বিদেশি মদ উদ্ধার করা হয়।

রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান। তিনি জানান, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম শিকদার লিমন (৩৫)। তিনি উপজেলার ইতনা গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, নড়াইল সেনা ক্যাম্পের গোয়েন্দা তথ্যমতে ইতনা পশ্চিমপাড়া গ্রামে শিকদার লিমন ও তার ভাই শিকদার রিয়াজ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য নিজেদের বসতবাড়িতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র মজুত করে রাখেন।

আরও পড়ুন

এ তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল ও লোহাগড়া থানা পুলিশের সদস্যরা শনিবার মধ্যরাতে ওই বাড়িতে অভিযান চালায়।

অভিযানের খবর পেয়ে শিকদার রিয়াজ পালিয়ে যায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে বেসিনের পেছন থেকে একটি বিদেশি ৭ দশমিক ৬২ মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া, ঘরের কার্নিশ থেকে বিদেশি মদ এবং বাড়ির বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, শিকদার লিমন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তার পাসপোর্ট ও ভিসার মেয়াদ থাকায় ব্যবহৃত তিনটি পাসপোর্ট জব্দ করে যৌথবাহিনী।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়। পরে নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর