কেন্দুয়ায় জমি দখল নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ২০

কেন্দুয়ায় জমি দখল নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ২০
সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ। মঙ্গলবার সকাল ১১টার দিকে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা কাচারি মোড় এলাকায় | ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে চিরাং ইউনিয়নের বাট্টা কাচারি মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টাগ্রামের একটি সরকারি জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার সকালে একপক্ষ ওই জমি দখলে নিতে গেলে অপরপক্ষ বাঁধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে বাট্টা কাচারি মোড়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন

খবর পেয়ে কেন্দুয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনাবাহিনী ও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, ঘটনার পর কাচারি মোড়ের দোকানপাট আংশিক বন্ধ রাখা হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, সংঘর্ষে গুরুতর আহতদের ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর