কারওয়ান বাজার মোড়ে মোবাইল ফোন ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করল পুলিশ

কারওয়ান বাজার মোড়ে মোবাইল ফোন ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করল পুলিশ
সাউন্ড গ্রেনেড ছুড়ে ও জলকামান ব্যবহার করে ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করে পুলিশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে দেশব্যাপী শাটডাউন কর্মসূচির মধ্যেই ঢাকার কারওয়ান বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

রোববার সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানের মোবাইল ফোন ব্যবসায়ী ও দোকান মালিকরা এই বিক্ষোভ শুরু করেন।

তারা পথ আটকে রেখে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভরত এক আন্দোলনকারীকে সরিয়ে নিচ্ছে পুলিশ। ছবি: শামীম উস সালেহীন/টাইমস

এসময় পুলিশ তাদের সরিয়ে দিতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে। এসময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করা হয়।

এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে আন্দোলনকারীরা পাশের বসুন্ধরা সিটি শপিং মলের ভেতরে ঢুকে যান। এরপর সড়কে যান চলাচল শুরু হয়।

তেজগাঁও থানার ডিউটি অফিসার এস আই কানিজ টাইমস অব বাংলাদেশকে বলেন, ব্যবসায়ীদের বিক্ষোভের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর