খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এনইউবির দোয়া

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এনইউবির দোয়া
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নর্দান ইউনিভার্সিটিতে দোয়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মিজানুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রারসহ বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের ধারক ও বাহক। দেশের গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তিনি গণতন্ত্রের এক আলোকবর্তিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পুত্র তারেক রহমানসহ পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনের বাংলাদেশ খালেদা জিয়ার দেখানো পথে গণতন্ত্রের ধারায় এগিয়ে যাবে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফার্মেসি বিভাগের লেকচারার মো. মোফাক্কারুল ইসলাম। উল্লেখ্য, খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad