খালেদা জিয়ার মৃত্যুতে কানাডা আলবার্টা বিএনপির শোক

খালেদা জিয়ার মৃত্যুতে কানাডা আলবার্টা বিএনপির শোক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে কানাডা আলবার্টা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়েছে। মঙ্গলবার এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

আলবার্টা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব মেহেদী হাসান রনি গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় জানান, বাংলাদেশের ইতিহাস আরও একটি গভীর শূন্যতায় ঢেকে গেল। নিভে গেল এক দৃঢ় কণ্ঠ, থেমে গেল এক সংগ্রামী হৃদয়ের স্পন্দন।

তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬টায় মারা যান।

শোকবার্তায় বলা হয়, কারাগার, অসুস্থতা, অবহেলা ও নির্যাতনের মধ্যেও তিনি মাথা নত করেননি। ব্যক্তিগত বেদনা ভুলে তিনি আজীবন দেশ ও মানুষের জন্য লড়ে গেছেন। রাজনীতি তার কাছে ক্ষমতার নয়, ছিল আত্মত্যাগের নাম।

শোকবার্তায় আরও বলা হয়, আজ জাতি হারাল একজন শক্তিশালী নেতৃত্বকে, হারাল এমন একজন নারীকে যিনি ভেঙে পড়েননি, ভাঙেননি, বরং ইতিহাস গড়ে গেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।

এদিকে, খালেদা জিয়ার জন্য আগামী বৃহস্পতিবার বাদ মাগরিব ক্যালগেরির বায়তুল মুকাররম মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। ক্যালগেরি বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে সবাইকে দোয়ায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad