বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর সমুদ্রে মিসাইল ফায়ারিং মহড়া অনুষ্ঠিত হবে।
কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মহড়া চলাকালীন জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় সবধরনের নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারকে অবস্থান এবং চলাচল থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, নির্ধারিত তারিখে বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালনা করা হবে। তাই এ সময় সংশ্লিষ্ট সব নৌযানকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।


