চট্টগ্রামে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

চট্টগ্রামে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের মিরসরাইয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজির অনুসারী দুই গ্রুপের সংঘর্ষে গাজী তাহমিদ খান (২৫) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌরসদরের ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, ওইদিন সন্ধ্যায় পৌরসদরের ট্রাফিক মোড়ে দলটির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের অন্তর্কোন্দলকে কেন্দ্র করে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে তাহমিদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন

নিহত তাহমিদ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সদস্য ছিলেন। পরে তিনি ইসলামী ছাত্র আন্দোলনের জোরারগঞ্জ থানার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে নিজ এলাকায় যোগ দেন ছাত্রদলে। নিজের দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তার মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজন আহত থাকা অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা গেছে বলে জানতে পেরেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad