‘গণতান্ত্রিক সংস্কার জোট’র আত্মপ্রকাশ

‘গণতান্ত্রিক সংস্কার জোট’র আত্মপ্রকাশ
‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে এ জোট গঠন করে।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালের পরে গত দেড় বছরে আমরা অনেক হতাশার মুখোমুখি হয়েছি। ঐকমত্য কমিশনের সংস্কার উদ্যোগকে সরাসরি ও পরোক্ষভাবে বহু পক্ষ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এমন পরিস্থিতিতে আমরা তিন দল সংস্কারের পক্ষে একত্রিত হয়েছি। এই ঐক্যের প্রক্রিয়া চলমান থাকবে।’

তিনি বলেন, ‘এটি কেবল নির্বাচনী জোট নয়, রাজনৈতিক জোটও বটে। আমরা একসঙ্গে নির্বাচন করব। আরও কয়েকটি রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা চলছে। আগামী নির্বাচনে আমরা একটি প্রতীকে লড়াই করব।’

আরও পড়ুন

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা ভাবছেন বলপ্রয়োগ বা ধর্মের অপব্যবহার করে নির্বাচন জেতা যাবে, তারা সফল হবেন না।’

তিনি আরও বলেন, ‘অনেকে আসনপ্রলোভনে বিভিন্ন জোটে জড়াচ্ছেন। আমরা শালীনভাবে তাদের সব প্রস্তাবই প্রত্যাখ্যান করছি। যুব সমাজ উঠে দাঁড়িয়েছে। জনগণ আমাদের সঙ্গে থাকবে। পুরনো দলের সঙ্গে সংস্কার প্রক্রিয়ায় যুক্ত হওয়া ছিল আমাদের ভুল। এখন থেকে আমরা নতুন শক্তির পাশে থাকব। আরও নতুন দল ধীরে ধীরে আমাদের সঙ্গে যুক্ত হবে।’

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মনজু বলেন, ‘নতুন রাজনৈতিক বিন্যাসের চেষ্টা আমরা অনেক দিন ধরেই করে আসছি, যাতে ঐকমত্য ও ঐক্য গড়ে ওঠে। সব প্রচেষ্টা সফল না হলেও যাত্রা শুরু হয়েছে। আমরা সেই নতুন যাত্রার ঘোষণা দিচ্ছি। মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে ভাবছে, আমরাও সেই প্রক্রিয়া শুরু করেছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad