সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিমুল পারভেজ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চাকসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিমুল পারভেজ উপজেলার কয়রা ইউনিয়নের ভাগলপুর গ্রামের মামুন সরকারের ছেলে এবং কয়রা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন জানান, দুই শিক্ষার্থী মোটরসাইকেলে করে ঘটনাস্থলে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটির সামনের গ্লাস ভাঙচুর করেন। এ ঘটনায় ট্রাকের চালক উপজেলার কমলকান্দি গ্রামের সবুজ আলীকে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলে জানান এসআই সারোয়ার হোসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad