কক্সবাজারে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার
উখিয়ায় ইয়াবা উদ্ধার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়া উপজেলায় সীমান্তবর্তী পালংখালী পূর্ব ফারিরবিল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বৃহস্পতিবার গভীর রাতে বিজিবি উখিয়া ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে সীমান্তের  মিয়ানমারের দিক থেকে দুজন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহল দল তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা তাদের হাতে থাকা তিনটি ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

এ সময় ব্যাগগুলো তল্লাশি করে খাকি স্কচ টেপ মোড়ানো ৩৬টি প্যাকেটে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবা উদ্ধারের পর ঘটনাস্থলে রাতভর চিরুনি অভিযান চালানো হলেও চোরাকারবারীদের আটক করা যায়নি।  উদ্ধারকৃত ইয়াবাগুলো উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর