রামপুরায় খালি বাসে আগুন

রামপুরায় খালি বাসে আগুন
রামপুরায় বাসে আগুন। ছবি: রামপুরা ট্রাফিক জোন
Advertisement
Advertisement

ঢাকার রামপুরায় দাঁড়িয়ে থাকা একটি খালি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে রামপুরা টিভি সেন্টারের বিপরীত পাশে বাসটিতে আগুন ধরে যায়। এতে বাসটি পুড়ে গেলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রামপুরা ট্রাফিক জোন জানিয়েছে, ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস রামপুরা ইউলুপের নীচে আউটগোয়িং বাস বেতে খালি অবস্থায় রেখেছিলেন ড্রাইভার। এ অবস্থায় গাড়িটিতে আগুন ধরে যায়।

তবে কীভাবে বাসে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর