নির্বাচন নিয়ে জনমনে উৎকণ্ঠা, মনে করে ইসলামী আন্দোলন

নির্বাচন নিয়ে জনমনে উৎকণ্ঠা, মনে করে ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে জনমনে উৎকণ্ঠা আছে বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। তিনি বলেছেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি জনমনে উদ্বেগ তৈরি করছে। আসন্ন নির্বাচন সম্পর্কে উৎকণ্ঠা তৈরি করছে।’

বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের পাঠানো এক বিবৃতিতে মহাসচিবের এ বক্তব্য তুলে ধরা হয়েছে।

দলটির মহাসচিব বলেন, ‘দেশে সেনাবাহিনী মোতায়েন থাকলেও বর্তমানে এত হত্যাকাণ্ড সকল বিবেচনাতেই ভীতিকর এবং দেশে আইনের শাসনের উপস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করে।’

পুলিশ সদর দপ্তরের অপরাধের তথ্য তুলে ধরে বিবৃতিতে বলা হয়, চলতি বছরের গত ১০ মাসে (অক্টোবর পর্যন্ত) সারাদেশে প্রায় তিন হাজার ২৩০টি হত্যাকাণ্ড ঘটেছে। এই হিসেবে প্রতি মাসে গড়ে ৩২৩টি খুন হয়েছে। রাজধানীতে গত ১০ মাসে ৩৭১টি হত্যাকাণ্ড ঘটেছে। প্রতি মাসে গড়ে ৩৭টি হত্যাকাণ্ড ঘটছে।

আরও পড়ুন

ডিএমপির দাবি, প্রতি মাসে রাজধানীতে গড়ে ১৯ থেকে ২০টি হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের এই তথ্য জনমনে উদ্বেগ তৈরি করেছে এবং আসন্ন নির্বাচনে রাজনৈতিক কর্মী ও নেতাদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা তৈরি করেছে বলে মন্তব্য করেন ইউনুস আহমাদ।

এ সময় আসন্ন নির্বাচন সম্পর্কে জনমনে স্থিরতা ফিরিয়ে আনতে আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতি করার পরামর্শও দেন।

সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যা করতে দ্বিধা করছে না উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ‘দেশে আগ্নেয়াস্ত্রের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাই অবৈধ অস্ত্র উদ্ধারে এবং অপরাধীদের দমন করতে ব্যাপকভাবে  অভিযান পরিচালনা করতে হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad