১০০ রানে ৩ উইকেট হারিয়ে লাঞ্চ ব্রেকে বাংলাদেশ

১০০ রানে ৩ উইকেট হারিয়ে লাঞ্চ ব্রেকে বাংলাদেশ
ওপেনিংয়ে ৫২ রানের জুটি গড়েন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

বাংলাদেশের ক্রিকেটে এমনটা খুব বেশি হয়েছে বলে মনে হয় না। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে বোল্ড হয়ে মাঠ ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। প্রায় সাথেসাথেই গর্জন উঠল গ্র্যান্ড স্ট্যান্ডে। কারণ নিজের শততম টেস্টে ব্যাট করতে যাচ্ছেন মুশফিকুর রহিম। উইকেটে যেতে যেতে আকাশপানে চাইলেন, টসের আগে পেয়েছেন বিসিবির বিশেষ সংবর্ধনা। 

সেই টাটকা স্মৃতি নিয়ে ম্যাকব্রাইনের করা ২৮ তম ওভারের শেষ দুটো বলে ফ্রন্টফুটে এসে দেখেশুনে খেললেন মুশফিক। অবশ্য মুশফিকের ঐতিহাসিক এই অর্জনের দিনে শুরুটা ভালো হলেও ম্যাকব্রাইনের স্পিন জাদুতে প্রথম সেশনে খেই হারিয়েছে বাংলাদেশ। ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০০ রান তুলে লাঞ্চ ব্রেকে গেছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। 

সকালের সেশনের শুরু থেকেই বড়সড় সব বাউন্স দেখা গেছে উইকেটে, যেখানে আছে টাটকা ঘাসের ছোঁয়াও। যদিও দুই ওপেনার মাহমুদুল হাসান জয়-সাদমান ইসলাম সেসবের সাথে মানিয়ে নিয়ে খেলেছেন দারুণ সব শট। ফুল লেন্থ বলে কভার ড্রাইভ, শর্টার লেন্থ থেকে লাফিয়ে ওঠা বলে স্কয়ার কাট খেলেছেন অনায়াসে। ওপেনিংয়ে গড়েছেন ৫২ রানের জুটি। অবশ্য অফস্পিনার ম্যাক ব্রাইনের বলের টার্নে লাইন মিস করে এলবিডব্লিউ হয়েছেন সাদমান। ছয়টি চারে ৪৪ বলে করেছেন ৩৫ রান। 

সিলেট টেস্টে সেঞ্চুরি করা জয় বেশ দেখেশুনেই খেলছিলেন। ৮৬ বলের ইনিংসে চার মেরেছেন মাত্র দুটো। সেটাই কিনা শেষ পর্যন্ত কাল হলো তার জন্য। ম্যাকব্রাইনের টসড আপ ডেলিভারিকে এগিয়ে এসে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন বদলি ফিল্ডার ব্যারি ম্যাকার্থির হাতে। ৩৪ রান করেছেন এই ডানহাতি ওপেনার। অধিনায়ক শান্ত আউট হওয়ার এক বল আগেই লং অন দিয়ে বেশ দারুণ একটা ছক্কা মেরেছিলেন ম্যাকব্রাইনকে। কিন্তু পরের বলের লেন্থটা কমিয়ে আনায়, টার্নের সাথে আর মানিয়ে নিতে পারেননি তিনি। ১১ বলে ৮ রান বোল্ড হয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad