গাজীপুরে ৩ বাসে আগুন

গাজীপুরে ৩ বাসে আগুন
গাজীপুরে ভিআইপি বাসে আগুন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুরের ভোগড়া এবং শ্রীপুরের আলাদা স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, বুধবার ভোর চারটার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় একটি ভিআইপি বাসে এবং ভোর ৪টা ৫০ মিনিটে শ্রীপুরে বেড়াইদের চালা এলাকায় অন্য আর একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরে চক্রবতি এলাকায় দাঁড়িয়ে থাকা অন্য আরও একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মহানগরীর চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কের পাশের জ্যোতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়।

এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad