বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ কর্মকর্তা’ দুইদিন পর উদ্ধার

বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ কর্মকর্তা’ দুইদিন পর উদ্ধার
বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক (ডিডি) সৈয়দ নাইম রহমান। ছবি: সংগৃহীত।
Advertisement
Advertisement

নিখোঁজের দুই দিন পর বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (ডিডি) সৈয়দ নাইম রহমানকে মাদারীপুরে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, নিখোঁজ নয়, নাইম নিজেই ওই হোটেলে গিয়ে ওঠেন।

মঙ্গলবার রাতে মাদারীপুর পৌর শহরের পুরান বাজার এলাকার আবাসিক হোটেল ‘রয়েল রেস্ট হাউস’ থেকে তাকে উদ্ধার করা হয়।

হোটেল রয়েল রেস্ট হাউসের কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সৈয়দ নাইম রহমান জানান তার একটি চাকরির পরীক্ষা রয়েছে। তিনি দুই থেকে তিনদিন সেখানে থাকার পরিকল্পনা করে অগ্রিম ভাড়াও পরিশোধ করেন।

কর্তৃপক্ষ সৈয়দ নাইম রহমান হোটেলের রেজিস্ট্রারে ঢাকার মিরপুর পল্লবী এলাকার ঠিকানা ব্যবহার করেন, যেখানে বাবার নাম হিসেবে লেখেন সৈয়দ মোস্তাফিজুল রহমান।

আরও পড়ুন

নিখোঁজ এই কর্মকর্তাকে নিয়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হলে মঙ্গলবার রাতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদারীপুরের হোটেল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, ‘রোববার সকালে সৈয়দ নাইম রহমান অফিসে যোগ দেওয়ার পর দুপুর ১২টার দিকে তিনি অফিস থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় তার পরিবার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেন।’

পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মাদারীপুরের আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয় তাকে।

মাদারীপুর সদর মডেল থানা পুলিশ জানায়, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সৈয়দ নাইম রহমানকে চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষ হলে তাকে বুধবার ঢাকার মতিঝিল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad