সাতক্ষীরার প্রথম নারী জেলা প্রশাসক আফরোজা আখতার

সাতক্ষীরার প্রথম নারী জেলা প্রশাসক আফরোজা আখতার
সাতক্ষীরায় প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আখতার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাতক্ষীরায় প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসাবে নিয়োগ পেয়েছেন আফরোজা আখতার।

শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এর আগে পাবনা জেলার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা হিসাবে সংযুক্ত ছিলেন তিনি।

সাতক্ষীরায় সর্বমোট ৭১ জন জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন মোস্তাক আহমেদ। তার স্থলাভিষিক্ত হচ্ছেন আফরোজা আখতার। এই প্রথম নারী হিসাবে সাতক্ষীরার জেলা প্রশাসকের কার্যালয় সামলাবেন তিনি।

সাতক্ষীরা জেলার নামকরণ ও প্রশাসনিক যাত্রার ইতিহাস প্রায় দেড়শ বছরের পুরনো। ১৮৫২ সালে যশোর জেলার চতুর্থ মহকুমা হিসাবে সাতক্ষীরার প্রশাসনিক যাত্রা শুরু হয়। সদর দপ্তর ছিল কলারোয়ায়। প্রথম মহকুমা কর্মকর্তা ছিলেন নবাব আব্দুল লতিফ। পরে ১৮৬১ সালে সদর দপ্তর স্থানান্তরিত হয় সাতঘরিয়া গ্রামে। যা পরবর্তীতে সাতক্ষীরা নামে পরিচিতি পায়।

এই দীর্ঘ সময়ের মধ্যে কোনো নারী কর্মকর্তা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাননি। তাই ৭১ জন পুরুষ জেলা প্রশাসকের পর আফরোজা আখতারের নিয়োগ সাতক্ষীরার ইতিহাসে এক নতুন অধ্যায়ের যোগ করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad