ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের ইকরার ব্রোঞ্জ জয়

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের ইকরার ব্রোঞ্জ জয়
ইসলামিক সলিডারিটি ভারোত্তোলন গেমসে ব্রোঞ্জ পদক জয় করেছেন বাংলাদেশি মারজিয়া আক্তার ইকরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তলনে ব্রোঞ্জ পদক জয় করেছেন বাংলাদেশি মারজিয়া আক্তার ইকরা।

শনিবার নারীদের ৫৩ কেজি ওজন শ্রেণিতে এ খেলা অনুষ্ঠিত হয়। ইকরা মোট ১৬৩ কেজি উত্তোলন করে তৃতীয় স্থান অর্জন করেন।

ভারোত্তোলন গেমসে মোট আট প্রতিযোগী অংশ নেন। তুরস্কের কানসেল ১৮৮ কেজি ওজন তুলে স্বর্ণপদক এবং ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি উত্তোলন করে রৌপ্য পদক পান। আজারবাইজানের সিজান ১৫৯ কেজি উত্তোলন করে চতুর্থ স্থান লাখ করেছেন।

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের আগের পদকগুলো এসেছিল আর্চারি থেকে। তবে এবার আর্চারি ও  শুটিং অন্তর্ভুক্ত না থাকায় পদকের প্রত্যাশা তুলনামূলক কম ছিল। এর পরিপ্রেক্ষিতে ইকরার ব্রোঞ্জ জয় বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি।

অন্য ইভেন্টে বাংলাদেশের বৃষ্টি ৪৮ কেজি ওজন শ্রেণিতে পঞ্চম এবং আশিকুর রহমান তাজ ৬০ কেজি বিভাগে ষষ্ঠ স্থান অর্জন করেন।

রোববার দক্ষিণ এশিয়ান গেমসের দুইবারের স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত নিজের ইভেন্টে অংশ নেবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad