ফরিদপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২৫

ফরিদপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২৫
Advertisement
Advertisement

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার উপজেলা শহরের ওয়াপদা মোড়ে বিকাল ৫টার দিকে এই সংঘর্ষ হয়। এতে গ্রুপ প্রতিপক্ষের অফিসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। সংঘর্ষের সময় অন্তত ১৫টি মোটরসাইকেলও পুড়িয়ে দেয় সংঘর্ষকারীরা। দুই গ্রুপের এই সংঘর্ষে আশেপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির মনোনয়ন প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম ও উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়ার সমর্থকরা সমাবেশ ও শোভাযাত্রার ঘোষণা দেন। এরমধ্যে নুরুল ইসলামের সমর্থকরা চৌরাস্তা মোড়ে ও শামসুদ্দিনের সমর্থকরা ওয়াপদা মোড়ে জড়ো হন। এক পর্যায়ে নাসিরুল ইসলামের সমর্থকরা লাঠিসোটা নিয়ে ওয়াপেদা মোড়ে শামসুদ্দিনের অফিসে হামলা চালায়।

প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া অভিযোগ করেন, নাসিরুল ইসলামের সমর্থকরা ভাড়া করা বহিরাগতদের নিয়ে তার অনুসারীদের উপর হামলা চালিয়েছে।

অন্যদিকে নাসিরুল ইসলামের সমর্থক উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সংঘর্ষের জন্য শামসুদ্দিনের উসকানিতে দায়ী করেন।

প্রসঙ্গত, বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে বিএনপি এখনো মনোনয়ন ঘোষণা করেনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad